চার জেলায় পৃথক পথ দুর্ঘটনায় নিহত ১, জখম ২০
দি নিউজ লায়ন ; হাওড়া দুই মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুরে চারটি পৃথক পথদুর্ঘটনায় মৃত্যু হল একজনের জখম অন্তত ২০। চাকা ফেটে লরি উল্টে আহত হল লরি চালক ও খালাসী। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের মানকুর উড়ালপুলের উপর। জানা গিয়েছে শনিবার ভোর ৩ টে নাগাদ কলকাতা অভিমুখে যাচ্ছিল একটি লরি। পুলিশ সূত্রে খবর বাগনানের মানকুর উড়ালপুলের আচমকা লরিটি সামনের চাকা ফেটে যায়। ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত লরিটি সামনে থাকা অন্য একটি লরিতে ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায়।
দুর্ঘটনায় লরি চালক ও খালাসী আহত হয়। আহত ২ জনকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি লরিটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এদিকে ভোরের এই দুর্ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের দুর্ঘটনায় আহত হলেন একাধিক।তাদের মদ্যে কয়েক জনের আঘাত গুরুত্বর।
সৈকত শহর দিঘাগামী বাসের সঙ্গে কোলকাতাগামী পর্যটকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানার বেতালিয়া এলাকায়। জানাগেছে, দিঘাগামী বাসের সঙ্গে কোলকাতাগামী পর্যটকের ছোট গাড়ি ইন্ডিকার মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হয় একাধিক দিঘায় বেড়াতে আসা পর্যটক।আহত হয়েছে বাস যাত্রীরাও।এদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি,
পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে একটি মদের দোকানে মাল নামাতে হাজির হয়েছিল একটি বিদেশী মদ বোঝাই টেম্পো ৷ মাল নামানোর আগে চালক গাড়ি রেখে অন্যত্র মন দেওয়ার সুযোগে তাঁরই এক সহযোগী সেই গাড়িটি নিয়ে চালানোর চেষ্টা করে ৷ গাড়িটি চালু করতেই নিয়ন্ত্রন হারিয়ে ফেলে সে ৷ এরপরই বেগতিক হয়ে দ্রুত গামী গাড়িটি ভরা বাজারে থাকা বিভিন্ন যানবাহন ও পথচারীকে ধাক্কা মারতে থাকে ৷
ঘটনায় আতঙ্কিত হয়ে বাজারের লোকজন ছোটাছুটি শুরু করে দেয় ৷ পরে কোনো ভাবে গাড়ির চালক গাড়িটিকে নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয় ৷ ততক্ষনে দুই নাবালিকা সহ মোট ৫ জন স্থানীয় লোকজন আহত হন ৷ তাদের স্থানীয় বেলদা হসপিটালে নিয়ে যাওয়া হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার পুলিশ বাহিনী ।এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে ৷
পুলিশ টেম্পো টি কে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মকবুল হাসান মন্ডল(৫১)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহনী এলাকায়। গতকাল রাতে পথদুর্ঘটনাটি ঘটে ত্রিমোহিনী থেকে সারেং বাড়ি যাওয়ার রাস্তায়। হিলি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা।

Post a Comment